চট্টগ্রামে টেম্পো উল্টে যুবকের মৃত্যু
বোয়ালখালী থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে টেম্পো উল্টে গেলে ওই যুবক চাপা পড়েন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় টেম্পো উল্টে এক যু্বকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার আরাকান সড়কের আপেল আহম্মেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে বলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান।
নিহত মো. সাগর (২১) উপজেলার বহদ্দার পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বোয়ালখালী থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে টেম্পোটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন সাগর। অন্য যাত্রীরা তেমন আঘাত না পেলেও তিনি গুরুতর আহত হয়েছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
