২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বোয়ালখালীতে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

বোয়ালখালী থানা

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 05:58 PM

Updated : 17 Aug 2022, 06:10 PM

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ বাড়ির কাছ থেকে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরদাশ মাতবর বাড়ির পাশে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত হারাধন চৌধুরীর (৬৫) ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বাবার নাম চিরঞ্জীব চৌধুরী।

বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে, বলছেন ওসি।