Published : 17 Sep 2026, 09:01 PM
চট্টগ্রামে কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক যুবকের প্রাণ গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কদমতলী মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আনুমানিক ২৪ বছর বয়সি ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, স্থানীয় লোকজন যুবকটিতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নেওয়া মারুফ নামে এক যুবক বলেন, কদমতলী মোড়ে কভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি।
স্থানীয় লোকজনের বরাতে সদরঘাট থানার এসআই মো. মনির উদ্দিন বলেন, মোটরসাইকেলে যুবকটি কদমতলী থেকে মাদারবাড়ি সড়কের দিকে দ্রুত গতিতে ছুটছিলেন। একপর্যায়ে কভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা লাগে।