১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্যাটারির রিকশা ব্যবহার না করার অনুরোধ সিএমপির

ব্যাটারির রিকশা ব্যবহার না করার অনুরোধ করে সোমবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম নগর পুলিশ।

ব্যাটারির রিকশা ব্যবহার না করার অনুরোধ সিএমপির
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

চট্টগ্রামে ব্যাটারির রিকশার দৌরাত্ম্য বন্ধে এবার জনসাধারণের সহায়তা চাইল পুলিশ।

সোমবার চট্টগ্রাম নগর পুলিশ ব্যাটারি রিকশার ব্যবহার না করার অনুরোধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যাটারিচালিত ও গ্রাম সিএনজি (চট্টগ্রাম নগরীর নিবন্ধন ব্যতীত) চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলের অনুমোদিত নয়। কিন্তু এসব যানবাহন নগরীর যানজটসহ সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্করা চালক হচ্ছে। ফলে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা ঘটছে।”

ব্যাটারির রিকশার বিরুদ্ধে অভিযান জোরদারের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে এসব বাহন ব্যবহার না করে পুলিশকে সহযোগিতার কথা বলা হয়েছে।

গত এপ্রিলে নগরীর বিভিন্ন স্থানে রিকশার ব্যাটারি চার্জ করার স্থানগুলোতে অভিযানের পাশাপাশি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। জব্দ করা হয় কয়েকশ রিকশা ও ব্যাটারি। এ নিয়ে চালকরা নগরীতে বিভিন্ন স্থানে সমাবেশও করে। ২৩ এপ্রিল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় চালকরা।

সেসময় নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারির রিকশার দৌরাত্ম্য কিছুটা কমলেও এখন আগের মতই মূল সড়কে উঠে যাচ্ছে ব্যাটারির রিকশা।

আরও পড়ুন-

চট্টগ্রামে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ

চট্টগ্রামে ব্যাটারি রিকশাচালকদের সড়ক অবরোধসংর্ঘষ

ব্যাটারি রিকশাচট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩৩

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা