১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে রাতে বাসে আগুন

মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়, বলেন পতেঙ্গা থানার ওসি।

চট্টগ্রামে রাতে বাসে আগুন
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 12:40 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

চট্টগ্রামের কাঠগড় এলাকায় মধ্যরাতে সড়কের পাশে রাখা সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার আগের রাতে এ ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি গাড়ি গিয়ে আগুন নেভায়। এর আগে বেশ কিছু অংশ পুড়ে যায়।