চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন
কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, বলেন পরিদর্শক হাবিব।
চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ৪৫ বছর বয়সি মো. শাহীনকে ছুরিকাঘাত করা হয়।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুরিকাঘাতের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় শাহীনকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
