২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিইউজের নতুন সভাপতি রিয়াজ, সম্পাদক শুভ

সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। ৪৪৫ ভোটারের মধ্যে ৩৯২ জন ভোট দেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 12:05 AM

Updated : 26 Aug 2026, 11:39 AM

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজ হায়দার চৌধুরী; সাধারণ সম্পাদক হয়েছেন সবুর শুভ।

শনিবার রাতে নগরীর রহমতগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৪৪৫ ভোটারের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

রাত সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মোয়াজ্জেমুল হক ফল ঘোষণা করেন।

রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল ইসলাম পান ১৫৮ ভোট।

২৫৬ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন স ম ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট।

সহ-সভাপতি পদে সাইদুল ইসলাম ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১১২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সবুর শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ওমর ফারুক ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ইকবাল হোসেন পান ১৮০ ভোট।

অর্থ সম্পাদক পদে সোহেল সরওয়ার ২৫৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সুবল বড়ুয়া ২৪৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজুল ইসলাম ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হন আহাসান হাবিবুল আলম।