চট্টগ্রামে কার্টন তৈরির কারখানায় আগুন
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই।
চট্টগ্রামের বালুচরা এলাকায় কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে।
নগরীর বালুচরায় র্যাপিড প্যাকেজিং নামে কার্টন তৈরির কারখানায় রোববার বেলা ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কাছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বায়েজিদ ও কালুরঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, “চারতলা ভবনের নিচতলায় অবস্থিত কার্টন ফ্যাক্টরিতে আগুন লাগে। সেখানে কার্টনের স্তুপ ছিল। কাগজের কার্টন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি।”
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই জানিয়ে বলে জানিয়েছেন উপ সহকারী পরিচালক শাহ ইমরানঅ
তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে এই কর্মকর্তা জানাতে পারেননি।
