২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম ফজলুল হক এবং সম্পাদক হয়েছেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

চবি অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
এস এম ফজলুল হক ও মুতাসিম বিল্লাহ ফারুকী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 09:57 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম ফজলুল হক এবং সম্পাদক হয়েছেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। 

শুক্রবার চট্টগ্রাম ক্লাবের হল রুমে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা হয়। 

সভায় সর্ববসম্মতিক্রমে এস এম ফজলুল হককে সভাপতি ও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয় বলে গঠিত কমিটির প্রচার সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ রেজা জানান। 

সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি এ এস এম শামসুজ্জামান হীরা। 

নব গঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন এ এস এম শামসুজ্জামান হীরা, মজহারুল হক শাহ চৌধুরী, সিরাজ উদ্দিন মিয়া, স ম নজরুল ইসলাম, একরামুল করিম এবং ছাত্র সংসদের সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা কামাল উদ্দিন, মো. মহিউদ্দিন বাদল ও খন্দকার রেজাউল করিম। 

মোহাম্মদ রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক, মো. নাসির উদ্দিন চৌধুরী কোষাধ্যক্ষ, সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাইফুদ্দিন আহম্মদ সাকি দপ্তর সম্পাদক হয়েছেন। 

সব মিলিয়ে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হওয়েছে। 

কমিটিতে উপদেষ্টা পদে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান, অধ্যাপক আরিফ মঈনুদ্দিন, অধ্যাপক তোফায়েল আহম্মদ ও লায়ন মো. আসলাম চৌধুরী।