২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের অর্থায়নে চবিতে হচ্ছে ‘কনফুসিয়াস সেন্টার’

"চীনা সরকার ও দুটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে,” বলেন অধ্যাপক কামাল উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 09:24 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

চীনের অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি ‘কনফুসিয়াস সেন্টার’ নির্মাণ হতে যাচ্ছে।

পুরাতন কলা অনুষদের পাশে এই সেন্টার গড়ে তুলতে সময় লাগবে প্রায় এক বছর। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, "চীনা সরকার ও দুটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে কনফুসিয়াস সেন্টার স্থাপনে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। 

“কনফুসিয়াস সেন্টার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে। তবে সেগুলো থেকে আমাদেরটা ভিন্ন হবে। আমার এখানে চানের ভাষার পাশাপাশি বাংলা ভাষা শেখানো হবে। এখানে চীন সংস্কৃতির পাশাপাশি বাংলা সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হবে।”

উপাচার্য বলেন, "২০২৬ সালের অক্টোবরে আমরা কনফুসিয়াস সেন্টার চালু করে দেব। আমরা শুধু ভূমি দেব। বাকি যা অর্থায়ন লাগবে, সেটা ওরা দেবে।”

কনফুসিয়াস সেন্টার হলো চীনের সরকারি অর্থায়নে পরিচালিত শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যার প্রধান কাজ চীনা ভাষা এবং সংস্কৃতির প্রচার করা, আন্তর্জাতিক পর্যায়ে চীনা শিক্ষা সমর্থন করা এবং সাংস্কৃতিক আদান-প্রদান সহজ করা।