২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ড উপকূলে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলীয় এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 08:58 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বুধবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেরিবাঁধ এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ২৫ বছর বয়েসী যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সাগরের জোয়ারের পানিতে লাশটি ভেসে উপকূলের দিকে আসে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।”

পুলিশ কর্মকর্তা একরাম জানান, “লাশের পরনে প্যান্ট ও হাতে একটি বেসলেট ছিল। লাশটি পানিতে পঁচে ফুলে গেছে।”