২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ থেকে মালামাল চুরি, গ্রেপ্তার ৭

চট্টগ্রামে নদীতে নোঙর করা জাহাজ থেকে গোপনে আমদানি করা স্ক্র্যাপ সরিয়ে ফেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 05:04 PM

Updated : 14 Jul 2022, 06:21 PM

কর্ণফুলী নদীর ডায়মন্ড সিমেন্ট ঘাট এলাকা থেকে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ওই জাহাজের মাস্টার, সুকানিসহ জাহাজের কর্মীও রয়েছে।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গভীর রাতে নদীতে টহল দেওয়ার সময় নৌ পুলিশের একটি দল জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরির সংবাদ পায়। এসময় নদীর ডায়মন্ড সিমেন্ট ঘাট এলাকায় নোঙর করে রাখা ‘এমভি টিটু-১৬’ নামে একটি জাহাজ থেকে এসব স্ক্র্যাপ সরিয়ে ফেলার বিষয়টি নজরে আসে পুলিশের।পুলিশ অভিযান চালিয়ে জাহাজের মাস্টার, সুকানিসহ সাত জনকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাহাজের মাস্টার আমিরুল ইসলাম (৫৫), সুকানি রিয়াদ মল্লিক ওরফে সোহাগ (২০), রাকিব হোসাইন (২২), সাকের উল্লাগ (৩২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১) ও জামিল আক্তার (৪৩)।