২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে যুবকের লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 08:16 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

বুধবার বিকালে নগরীর শাহ আমানত সেতুর অদূরে মন্দিরঘাট এলাকা থেকে ‘আনুমানিক ২৫ বছর বয়সী’ যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মরদেহ উপুড় হয়ে নদীতে ভাসছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তা উদ্ধার করা হয়। পরনে ছিলো কালো রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি-শার্ট। সুরতহালে নিহতের দেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।”

চার থেকে পাঁচ দিন আগে যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় জানতে সিআইডি ও পিবিআই আঙ্গুলের ছাপ সংগ্রহ করবে বলেও জানান ওসি।