চট্টগ্রামে আগুনে পুড়ল পাঁচটি জুতার কারখানা
চট্টগ্রামের মাদারবাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে পাঁচটি জুতার কারখানা পুড়ে গেছে।
বুধবার ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান।
নিউটন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে একটি কারখানায় আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। তাতে একটি মুদি দোকানও পুড়েছে। সব মিলিয়ে অন্তত ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
