রেলের জমি উদ্ধারে অভিযান, আরও ৫৬৫ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামে রেলওয়ের জায়গা পুনরুদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে আরও ৫৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর গোয়ালপাড়া তুলাতলী এলাকায় পূর্ব রেলের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযানে দেড় একর জমি উদ্ধার করা হয়েছে।
পূর্ব রেলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরীর অভিযানের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এক দশমিক ৫৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে। সেখান সেমিপাকা টিনশেড মিলিয়ে ৫৬৫ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে রোববার তুলাতলী এলাকায় রেলওয়ের এই অভিযানে ৮৩৭টি ঘর উচ্ছেদ করে এক দশমিক ৭৭ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।
আরও পড়ুন
