২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন দিবসে চট্টগ্রামে আলোচনা সভা

আন্তর্জাতিক বন দিবসে চট্টগ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে চট্টগ্রাম বন বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 10:16 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

সোমবার সকালে ডিসি হিলের সামনে এ শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার‘ এ শ্লোগানকে সামনে রেখে এবারে বন দিবস পালিত হচ্ছে।

শোভাযাত্রা শেষে বন সংরক্ষক চট্টগ্রাম অঞ্চলের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বন সংরক্ষক বিপুল কৃঞ্চদাশ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইকোপার্ক চট্টগ্রামের পরিচালক মো. মিজানুর রহমান, বন্যপ্রাণী ব্যবহার ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও রকিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের ডিএফও মোহাম্মদ হোসেন প্রমুখ।