কোভিড: চট্টগ্রামে শনাক্ত ৩, মৃত্যু নেই
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের কোভিড শনাক্ত হয়েছে; এ সময়ে কোভিড আক্রান্ত কেউ মারা যায়নি।
শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নয়টি ল্যাবে ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়।
আক্রান্ত তিনজনই মহানগরীর বাসিন্দা। এই সময়ে কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
চট্টগ্রামে কোভিড সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৫৮৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের।
