চট্টগ্রামের বাকলিয়ায় পুড়েছে ৭০ ঘর
চট্টগ্রামের বাকলিয়া মিয়াখান এলাকায় নিম্ন আয়ের মানুষের ৭০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।
লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান জানান, শনিবার রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে পাঁচটি গাড়ি গিয়ে ভোর সাড়ে ৪টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রতীকী ছবি
প্রাথমিকভাবে ঘটনাস্থলে তদন্ত করে ফায়ার সর্ভিস বলেছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ হতে পারে অন্তত ১০ লাখ টাকা।
