২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বোয়ালখালীতে খালের পাশে তরুণীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালীতে খালের পাশ থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 12:52 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

উপজেলার জ্যেষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুরি খালের পাশ থেকে বুধবার তার মরদেহ উদ্ধার করা হয় বলে বোয়ালখালী থানার এসআই সাইফুর রহমান জানান।

ফৌজিয়া ফারিহা নামের ২২ বছর বয়সী ওই তরুণীর বাড়ি খরণদ্বীপ এলাকায়।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

এসআই সাইফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে পরিচয় জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাধ্যমে ওই তরুণীর পরিচয় পাওয়া যায়।”

এই পুলিশ সদস্য জানান, সুরতহালে তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

“ঘটনাস্থলের আশপাশে লোকসমাগম বেড়ে যাওয়ায় তার পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে বিস্তারিত বোঝা যাবে।”