২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট করাতে গিয়ে রোহিঙ্গা তরুণ ধরা

চট্টগ্রামে ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 06:59 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বৃহস্পতিবার নগরীর মনসুরাবাদে চট্টগ্রাম বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস থেকে মো. আরমান (১৯) নামে এ তরুণকে গ্রেপ্তার করা হয়।

বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরমান চট্টগ্রামের সন্দ্বীপ উপজলার হরিশপুর ৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী ঠিকানা ব্যবহার করে পাসপোর্টর আবেদন করেছিলেন। যেখানে বাবার নাম ‍উল্লেখ করেন ফয়সাল আমীন।

সহায়ক কাগজপত্র হিসেবে তিনি নগরীর একটি ওয়ার্ডের জন্ম নিবন্ধন ও তার মায়ের জাতীয় পরিচয়পত্র জমা দিয়েছিলেন।

আবু সাঈদ বলেন, “আবেদন জমা দেওয়ার পর কাউন্টারে তার আঙুলের ছাপ নেওয়া হলে দেখা যায় আরমান ২০১৭ সালের ১০ অগাস্ট কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন করান। সে অনুযায়ী তার বাবার নাম সৈয়দ আলম। জিজ্ঞাসাবাদে আরমান রোহিঙ্গা বলে স্বীকার করেছে।”

গ্রেপ্তার আরমানের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় পাসপোর্ট আইনে মামলা করে সোপর্দ করা হয়েছে বলে জানান বিভাগীয় পাসপোর্ট পরিচালক আবু সাঈদ।