২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুমকি পেয়ে’ থানায় দুদক কর্মকর্তার জিডি

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সাবেক উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 01:38 AM

Updated : 02 Aug 2022, 02:48 PM

পেট্রোবাংলার এক কর্মকর্তা এই হুমকি দিয়েছেন অভিযোগ করে রোববার খুলশী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন শরীফ।

শরীফ উদ্দিন বর্তমানে পটুয়াখালীতে দুদকের উপ সহকারী পরিচালক পদে কর্মরত। তিনি পটুয়াখালীতে কাজ করলেও তার পরিবার চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ভুঁইয়া গলিতে ভাড়া বাসায় থাকে।

খুলশী থানার ওসি সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক দুদক কর্মকর্তা পরিবার নিয়ে ভুইয়া গলিতে থাকেন। তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন মর্মে অভিযোগ করেছেন তিনি।”

শরিফ উদ্দিন চট্টগ্রামে কর্মরত থাকার সময়ে কর্ণফুলী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) বেশ কয়েকটি অনিয়ম দুর্নীতির অনুসন্ধান করেছিলেন।

জিডিতে দুদক কর্মকর্তা বলেছেন, সন্ধ্যায় তার বাসার ওই ব্যক্তি ঢুকে পড়েন।

“আমার কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে, আমি কীভাবে চাকরি করি তিনি দেখে নেবেন বলে হুমকি দেয়।”

জিডিতে আরও বলা হয়, “একপর্যায়ে তারা ফোন দিয়ে বাইরে থেকে লোক নিয়ে আসে। তখন আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দেয়। আমি গেইটে তালা দিয়ে তাদেরকে বের হয়ে যেতে বলি।”

তবে পরিস্থিতি শান্ত হলে ওই কর্মকর্তা ‘সরি’ বলেন বলেও জিডিতে উল্লেখ করেন শরিফ।