চট্টগ্রামে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
চট্টগ্রামে প্রতিবেশীর পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কাউছার (২২) বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগরের বাসিন্দা।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ বছরের শিশুটির মা বুধবার দুপুরের ঘটনায় অভিযোগ করলে কাউছারকে আটক করে পুলিশ। রাতে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এজাহারের বরাত দিয়ে তিনি জানান, ওই শিশুর মা ও বাবা কাজে বের গেলে কাউছার শিশুটিকে শান্তিনগর বৌদ্ধ মন্দিরের পাশে খোলা জায়গায় নিয়ে ধর্ষণ করে বলে তার মার অভিযোগ।
দুপুরে শিশুটির নানী তাকে গোসল করাতে নিলে ‘রক্তক্ষরণ’ দেখতে পান। পরে তা বাবা-মা এসে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
