প্রতিমাবাহী গাড়িতে ঢিলের ঘটনায় মামলা, আরো একজন গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2021 05:40 PM BdST Updated: 11 Oct 2021 05:40 PM BdST
চট্টগ্রামে দুর্গা প্রতিমা বহনকারী গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিববাড়ি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়।
রোববার রাতে ঘটনার পরপর দুজনকে গ্রেপ্তার করা হয়। রাতেই আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. কবির (৪২), মো. দুলাল (৩৫) ও মো. ইকবাল হোসেন (৩২)।
এদের মধ্যে কবির এজাহারনামীয় আসামি। অন্য দুজনের নাম মামলায় না থাকলেও হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে বলে ওসি জানান।
কবির ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- মো. কামাল (৩৪), মো. কামরুল (২৮) ও মো. বেলাল (৩০)।
ওসি নেজাম জানান, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনতে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে।
রোববার রাত ১১টার দিকে ফিরিঙ্গি বাজার শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির (শিব বাড়ী) পূজা মণ্ডপে প্রতিমা নেওয়ার সময় ফিরিঙ্গিবাজার কবি নজরুল ইসলাম রোডে একটি ফলের আড়তের সামনে রাখা ট্রাক থেকে জাম্বুরা ছুড়ে মারা হয়। এতে দুর্গা প্রতিমার একটি হাত ভেঙে যায়।
ঘটনার পর ফিরিঙ্গি বাজার ও আশেপাশের লোকজন কোতোয়ালী থানা ঘিরে বিক্ষোভ শুরু করে। এসময় তারা সড়কও অবরোধ করে।
-
প্রতিমাবাহী গাড়িতে ঢিলের ঘটনায় মামলা, আরো একজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে দুর্গা প্রতিমার গাড়িতে ঢিল: স্থানীয়দের বিক্ষোভ
-
মেরিন একাডেমিতে সাজিদ আরও ২ বছর
-
চবির শাটল ট্রেন চালু হচ্ছে ১৬ অক্টোবর, ক্লাস শুরু ৩ দিন পর
-
লরিচাপায় কলেজছাত্রীর মৃত্যু
-
সীতাকুণ্ডে পিকআপ ভ্যানে লড়ির ধাক্কা, দুই শিশুর মৃত্যু
-
চট্টগ্রামে আগুনে পুড়ল আটটি বসত ঘর
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ডিসেম্বরের পর
সর্বাধিক পঠিত
- উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
- কলম্বিয়ায় পারল না ব্রাজিল
- নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ
- ঘুরে দাঁড়িয়ে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
- ‘স্পেনবিহীন বিশ্বকাপ ভালো হবে না’
- অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন পরীমনি
- ‘নিখুঁত’ খেলে জয়ের উচ্ছ্বাস মেসির
- কাতারেই নেইমারের শেষ বিশ্বকাপ?
- ‘পাহাড়সম ভুলের’ কারণেই বার্সার এই হাল
- যৌনস্বাস্থ্যের জন্য উপকারী যেসব খাবার





