২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2021, 12:42 AM

Updated : 02 Aug 2022, 06:03 PM

বৃহস্পতিবার নগরীর মোগলটুলি দামুয়া পুকুর পাড় থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

Image
গ্রেপ্তার ইয়ার খান

গ্রেপ্তার ইয়ার খান

গ্রেপ্তার যুবকের নাম মো. ইয়ার খান (২২)। কুমিল্লার মুরাদনগরে তার বাড়ি। চট্টগ্রাম নগরীতে পাইপ ফিটিংসের কাজ করেন তিনি।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয় বছর বয়েসী শিশুটিকে বিভিন্ন সময়ে চিপস ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে ইয়ার খান। শিশুটি সেটি গোপন রেখেছিল। সর্বশেষ গত ৫ জুলাই তাকে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে যায়। 

বৃহস্পতিবার শিশুটিকে তার দাদী চিকিৎসা করানোর জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে ভর্তি করায়।

রাতে শিশুটির দাদী থানায় মামলা করেন। সে মামলায় ইয়ার খানকে গ্রেপ্তার করা হয়। 

ওসি মহসিন জানান, শিশুটির বাবা 'মানসিক প্রতিবন্ধী', বাইরে  বাইরে থাকেন। মা তাদের ছেড়ে আগেই চলে গেছে। তার দাদী আগে মানুষের বাসায় কাজ করলেও এখন ভিক্ষা করেন।

দাদী ভিক্ষা করতে বের হলে শিশুটি ঘরে একা থাকত।