২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে রেকর্ড ৭১৩ জন শনাক্ত, মৃত ৯

চট্টগ্রাম জেলায় একদিনে আরও ৭১৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা এযাবতকালের মধ্যে সবচেয়ে বেশি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2021, 04:24 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রেকর্ড সংক্রমণের দিনে চট্টগ্রামে মৃত্যু হয়েছে আরও নয়জনের।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১টি ল্যাবে দুই হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করে পজেটিভ পাওয়া গেছে ৭১৩ জনের।এর মধ্যে নগরীর ৪৭৭ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছে ২৩৬ জন।

বিভিন্ন উপজেলার মধ্যে চট্টগ্রামের হাটহাজারিতে সর্বোচ্চ ৫৮ জন শনাক্ত হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে ৩৩, রাউজান ২৭ এবং ফটিকছড়িতে ২০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবারে একদিনে সর্বোচ্চ ৬৬২ জনের সংক্রমণ পাওয়া গিয়েছিল চট্টগ্রামে। বুধবার চট্টগ্রামে সংক্রমণ পাওয়া যায় ৬১১ জনের মধ্যে।

বৃহস্পতিবারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছে নয়জন। এর মথ্যে নগরীর দুইজন এবং বিভিন্ন উপজেলার রয়েছে সাতজন।

এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭৪৪ জনে। এর মধ্যে নগরীর ৪৮৬ এবং বিভিন্ন উপজেলার ২৫৮জন।

নমুনা পরীক্ষা শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৯১৩ জনে। এর মধ্যে নগরীর ৪৮ হাজার ৭৭২জন এবং ১৪ উপজেলার রয়েছে ১৪ হাজার ১৪১ জন।