২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির সব পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ফিরতে বিশেষ বাস

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2021, 10:14 PM

Updated : 07 Apr 2022, 11:16 PM

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতারের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠারের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

“যেহেতু শিক্ষার্থীরা ইতোমধ্যে পরীক্ষার উদ্দেশে ক্যাম্পাসে চলে এসেছে। তাই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাস থেকে ঢাকা পর্যন্ত বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় আবাসিক হল বন্ধ রেখে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।