২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে মারা গেছে এক শিশু, আহত হয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2021, 08:19 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উপজেলার পুঁইছড়ি প্রেমবাজারে শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহত শিশু সায়মা আক্তার (৭) ওই এলাকার আমান উল্লাহর মেয়ে। আহত ব্যত্তির নাম জয়নাল আবেদীন (৬২)

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা এ আগুনে নয়টি বসত ঘর পুড়ে যায়। রাত সোয়া ১টার দিকে লাগা আগুন নেভানো হয় সাড়ে ৩টার দিকে। আগুনে ঘরে আটকা পড়ে সায়মা মারা যায়।