২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে কারখানায় আগুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 11:25 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

রোববার সন্ধ্যা ৭টার দিকে মইজ্জারটেক সংলগ্ন খোয়াজনগরে অবস্থিত গোল্ডেন সন লিমিটেড নামে কারখানাটিতে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আলী আকবর।

কারখানাটিতে পোশাক, পুতুলসহ বিভিন্ন উপকরণ বানানো হয় বলে জানা গেছে।

আলী আকবর জানান, কারখানাটির ১১ তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে। সংবাদ পাবার পর ফায়ার সার্ভিসের চার ইউনি্টের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রাত ১১টা নাগাদ পঞ্চম তলার আগুন নেভানো গেলেও ষষ্ঠ তলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল বলে জানান আকবর।

আগুনে কারও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার ওসি মো. ইসমাইল জানান, আগুন লাগার সময় ওই কারখানায় কোনো শ্রমিক-কর্মচারী ছিল না। বিকাল ৫টায় কারখানা ছুটি হয়ে যায়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস জানাতে পারেনি।