ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩২ লাখ টাকা জরিমানা
নোংরা পরিবেশে পণ্য উৎপাদন এবং বিএসটিআইর অনুমোদন ছাড়া কর্মকাণ্ড পরিচালনা করায় চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার নগরীর বাকরিয়া থানাধীন চাক্তাই এলাকায় র্যাব-৭ এবং বিএসটিআই পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান তিনটিকে এ জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত হোসেন ফুডস অ্যান্ড কোম্পানিকে ১৫ লাখ টাকা, রুমা ড্রিংকিং ওয়াটারকে দুই লাখ টাকা এবং আওসাদ অয়েল ফ্যাক্টরিকে ১৫ লাখ টাকা জরিমানা করে।
“অভিযানে দেখা গেছে, তারা খোলা ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য উৎপাদন করছে। তারা তাদের উৎপাদিত নুডলস, সেমাই খোলা পরিবেশে শুকাতে দিয়েছে এবং সেখানে ইঁদুর তেলাপোকা দৌড়াচ্ছে। এছাড়া তাদের কিছু পণ্যের বিএসটিআই লাইসেন্স নাই।”
বিএসটিআইর অনুমোদন ছাড়া খাবার পানি উৎপাদন করে বাজারজাত করায় রুমা ড্রিংকিং ওয়াটারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
তারেক আজিজ বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে সরিষার তেল উৎপাদন, ওজনে কম দেয়া এবং লেভেলে মিথ্যা তথ্য দেয়ায় আওসাদ অয়েল ফ্যাক্টরিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
