২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কথামোজা এলাকায় গাড়িচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2020, 07:49 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

রোববার বেলা ১১র দিকে মহাসড়কের কচুয়াই ইউনিয়নের কথামোজা এলাকার গাউছিয়া হেচারির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শিশুর নাম জিহাদ (০৭)। সে কথামোজা এলাকার কামাল হোসেনের ছেলে। তার বাবা পেশায় রিকশা চালক বলে স্থানীয়ভাবে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত জিহাদকে হাসপাতালে আনলে বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।