হাসপাতালে অক্সিজেন থেরাপির সরঞ্জাম দিল সিটি ব্যাংক
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কভিড-১৯ রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন থেরাপি দেওয়ার জন্য একটি ‘হাই ফ্লো নাসাল ক্যানুলা’ দিয়েছে সিটি ব্যাংক।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রবের কাছে ওই হাই ফ্লো নাসাল ক্যানুলা হস্তান্তর করেন।
“চট্টগ্রামের পুলিশ কমিশনার সিটি ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করলে তারা এই হাই ফ্লো নাসাল ক্যানুলাটি দিয়েছেন।”
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণসংযোগ) আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অক্সিজেনের অভাবে অনেকের ভোগান্তি ও মারা যাওয়ার বিষয়টি প্রতিদিন গণমাধ্যমে আসছে। বিষয়টি উপলব্ধি করে পুলিশ কমিশনার মাহবুবুর রহমান চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একটি হাই ফ্লো নাসাল ক্যানুলা দিতে সিটি ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করেন।”
এর আগে এস আলম গ্রুপও জেনারেল হাসপাতালে দুটি হাই ফ্লো নাসাল ক্যানুলা দেয় বলে জানান ডা. রব।
