২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: চট্টগ্রামের এমপি মোছলেম উদ্দিন সপরিবারে আক্রান্ত

চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, তার স্ত্রী, পরিবারের সদস্য, গৃহকর্মীসহ মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 12:24 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

বুধবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় মোছলেম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের করোনাভাইরাস ‘পজিটিভি’ আসে।

Image
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের পরিবারের সকলেই আক্রান্ত হয়েছি। তবে কারও বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমরা বাসায় আইসোলেশনে আছি।”   

মোছলেম উদ্দিনের স্ত্রী ছাড়াও তাদের দুই মেয়ে, এক জামাতা, তিন নাতি এবং দুই গৃহকর্মী রয়েছেন আক্রান্তদের মধ্যে।  

গত জানুয়ারিতে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে একাদশ সংসদের এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ।

এর আগে চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন। তারাও বাসায় হোম আইসোলেশনে আছেন।