চট্টগ্রামে আরও ১০৮ জন শনাক্ত
চট্টগ্রামে একদিনে নতুন করে আরও ১০৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বুধবার চট্টগ্রামের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৬৫টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৪৩টি। এতে করোনাভাইরাস পজিটিভ মিলেছে ১৫ জনের এবং এরা সবাই মহানগরী এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল ল্যাবে এদিন ৭২টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৩৮ জনের। এরা সবাইও চট্টগ্রাম মহানগরী এলাকার বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
সিভাসু ল্যাবে বুধবার পরীক্ষা করা হয় দেড়শ নমুনা। সেখানে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে ৫৫ জনের মধ্যে। এর মধ্যে মহানগরী এলাকার সাতজন এবং বিভিন্ন উপজেলার ৪৮ জন।
বুধবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল চার হাজার ৩৯১ জনে।
