২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে করোনাভাইরাসে চিকিৎসকের বাবার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি একজন চিকিৎসকের বাবা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 07:50 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয় বলে সেখানকার সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ আগে থেকেই ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। গত ১০ মে তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ডা. রব বলেন, “মারা যাওয়া ওই বৃদ্ধের সন্তান একজন চিকিৎসক। তিনিও আমাদের সাথে অনেক চেষ্টা করেছেন পিতাকে বাঁচাতে। বয়স বেশি এবং ডায়াবেটিস ও শেষ দিকে নিউমোনিয়া বেশি আক্রান্ত করায় উনাকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।”

এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩১ জন। তাদের মধ্যে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নয়জন।