২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জ্বর-কাশি নিয়ে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় জ্বর-কাশি নিয়ে অসুস্থ এক প্রবাসী তার বাসায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 07:54 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

সোমবার সকালে এনায়েত বাজারের গোয়ালটুলি লেইনের বাসায় ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

তার নমুনা কয়েকদিন আগে সংগ্রহ করা হয় জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও ফল পাওয়া যায়নি।”

তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মতোই দাফন করা হয়েছে এই ব্যক্তিকে।

চট্টগ্রামের বিআইটিআইডি ও সিভাসুতে নমুনা পরীক্ষায় জেলায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৮৯ জন।

এরমধ্যে চান্দগাঁও এলাকার মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ ফল আসে।