স্ত্রীকে মেরে লাপাত্তা স্বামী
চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে পালিয়েছেন এক ব্যক্তি।
বুধবার নগরীর বাকলিয়া থানার পূর্ব রাহাত্তার পুল বড় কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জ্যোৎস্না বেগম (৪০)।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নিজ বাসায় স্বামী মুছা পারিবারিক কলহের কারণে জ্যোস্নার মাথায় বাটুনি দিয়ে আঘাত করে। এতে জ্যোৎস্নার মৃত্যু হয়।
“হত্যাকাণ্ডের পর থেকে মুছা পলাতক আছে। তাকে ধরতে অভিযান শুরু হয়েছে।”
জ্যোৎস্নার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
