মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় নিহত ১
করোনাভাইরাস সঙ্কটে অবরুদ্ধ অবস্থার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জোরারগঞ্জে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বয়স ৫০ বছরের মতো। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার পাশে থাকা ওই মহিলাকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত মহিলাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
