ত্রাণের দাবিতে চট্টগ্রামে আরেকদল বস্তিবাসীর বিক্ষোভ
নভেল করোনাভাইরাসের অচলাবস্থার মধ্যে উপার্জন হারানো চট্টগ্রামের বস্তিবাসীরা ত্রাণের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছে।
বুধবার সকালে আকবার শাহ থানার নিউ মনসুরাদ থেকে কর্নেল হাট পর্যন্ত এলাকায় রাস্তার দুই পাশে বিক্ষোভ করে কয়েকশ বস্তিবাসী।
আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তাদের দাবি বিভিন্ন সংস্থা ও সরকার ত্রাণ বিতরণ করলেও তারা কিছু পাননি এখনও।
আগের দিন বিকালে নগরীর বড়পুল এলাকায়ও ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকশ বস্তিবাসী।
