দামপাড়ায় আগুনে পুড়ল ৪টি ঘর
চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় আগুনে চারটি মেস ঘর পুড়ে সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে দামপাড়া মসজিদ গলি এলাকার আবদুস সবুরের মালিকানাধীন ভবনের তিনতলায় রান্নার চুলা থেকে আগুন লাগায় বলে জানায় ফায়ার সার্ভিস।
ছবি: প্রতীকী
আগুনে কেউ হতাহত না হলেও এতে চার লাখ ৩০ হাজার মতো মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়।
