২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য বাড়াতে টাস্কফোর্স করব: রেজাউল

মেয়র নির্বাচিত হলে বাণিজ্যের সম্প্রসারণে বিশেষজ্ঞ ও ব্যাবসায়ী নেতাদের সমম্বয়ে টাস্কফোর্স গঠনে উদ্যোগী হবেন বলে জানালেন চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2020, 09:10 PM

Updated : 18 Aug 2022, 02:41 PM

রোববার নগরীর উত্তর ও দক্ষিন আগ্রাবাদে নির্বাচনী প্রচারণা চলাকালে আয়োজিত পথসভায় এই প্রতিশ্রুতি দেন তিনি।

রেজাউল চট্টগ্রামকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নগরী গড়তে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “দেশের অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম কেন্দ্রবিন্দু আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। বন্দরভিত্তিক কার্যক্রমসহ বড় শিল্প গোষ্ঠীর প্রায় অফিসই এ এলাকায় অবস্থিত। চট্টগ্রামের অফিস পাড়াকে বিশেষ সুবিধার আওতায় রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিশেষ সুদৃষ্টি রয়েছে।

“আগ্রাবাদকে বিশেষ তথ্য প্রযুক্তি সেবার আওয়ায় আনা হবে। আগ্রাবাদের অফিস পাড়াকে বিশেষ নিরাপত্তায় আনতে প্রশাসন ও ব্যাবসায়িক নেতৃবৃন্দের সমম্বয়ে পরিকল্পনা রয়েছে।

“মেয়র নির্বাচিত হলে, সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে আগ্রাবাদ অফিসপাড়াসহ সমগ্র আগ্রাবাদকে একটি বিশেষ নিরাপত্তা জোনের মধ্যে রাখা হবে।’’

গণসংযোগে তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান।