২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে কভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পন্থিছিলা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন বাসচালকের সহকারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2020, 02:17 PM

Updated : 18 Aug 2022, 02:41 PM

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় বাসটির আরও কমপক্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. রাসেল (৩২) সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের দক্ষিণ ফেদাইনগর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড থেকে অলংকার পথে চলাচলকারী ৮ নম্বর রুটের বাসটি শহরমুখী ছিল।

“চলন্ত বাসটি যাত্রী তোলার জন্য হঠাৎ থামলে পেছন থেকে আসা দ্রুতগতির কাভার্ড ভ্যানটি সেটিকে ধাক্কা দেয়। এতে চালকের সহকারী রাসেল গুরুতর আহত হয়।”

আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা সাইদুল ইসলাম।

কভার্ড ভ্যান ও বাসটি আটক করা হলেও কোনোটির চালককে পায়নি পুলিশ।

আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।