চট্টগ্রামে ১৫ কোটি টাকার ‘কোকেন’ জব্দ, গ্রেপ্তার ১
চট্টগ্রামে র্যাব এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৮২০ গ্রাম কোকেন জব্দের কথা জানিয়েছে।
উদ্ধার করা কোকেনের আনুমানিক দাম ১৫ কোটি টাকা বলে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নগরীর কোতোয়ালী থানার টাইগার পাস এলাকা থেকে বুধবার গভীর রাতে বখতেয়ার হোসেন (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি তারেক আজিজ জানিয়েছেন।
বখতেয়ারের বাড়ি রাউজানে হলেও থাকেন নগরীর হাজীপাড়ায়।
“এই সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে র্যাবের একটি দল সেখানে অবস্থান নেয়। টাইগার পাস মোড়ে বখতেয়ারকে আটকের পর তাকে তল্লাশি করে সাথে থাকা একটি ব্যাগ কোকেনগুলো উদ্ধার করা হয়।”
উদ্ধার করা কোকেনের ওজন ৮২০ গ্রাম জানিয়ে তারেক বলেন, বিভিন্ন জনের কাছ থেকে কোকেন সংগ্রহ করে বখতেয়ার চট্টগ্রামে বিক্রি করে।
তবে বখতেয়ার কার কোছ থেকে কোকেন সংগ্রহ করেছেন এবং কাকে দেয়ার জন্য যাচ্ছিলেন তা জানাননি র্যাব কর্মকর্তা তারেক।
