২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ দোকান

চট্টগ্রাম মহানগরীর বাহির সিগন্যাল এলাকায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 09:54 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

রোববার সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল মোড়ে একটি দোকানে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

কালুরঘাট ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে তিনজন মালিকের একটি ইঞ্জিনিয়ারিংয়ের দোকান, একটি চায়ের দোকান এবং একটি স্টিলের আলমারির দোকান পুড়ে গিয়ে পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।