চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের বাসিন্দা নুরুল আজিম (২৬) ও খোরশেদ আলম (২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওমানপ্রবাসীর স্ত্রী ওই নারী বৃহস্পতিবার সন্ধ্যায় কোলাগাঁওয়ে এক আত্মীয়র বাসা থেকে অটোরিকশা করে গোবিন্দারখীলের বাড়িতে ফেরার পথে জোর করে নামিয়ে স্থানীয় একটি বাগানে নিয়ে চার জন ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী মামলার পর বাদি হয়ে পটিয়া থানায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় মঈন উদ্দিন ও রাশেদুল আলম রাজু নামে আরও দুজনকে খুঁজছে বলে ওসি বোরহান।
