২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে ১৩ জন আহত

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে ১১ জন পোশাক শ্রমিকসহ ১৩ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 05:29 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার সকালে উপজেলার ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

আহতরা হলেন- বিজলী বেগম (২৭), মো. রাসেল (২১), নিলু আক্তার (২২), সালমা (৪০), কাকলী দে (৩৫), শিখা দত্ত (২৭), পান্না দে (৩৬),  কাউছার আক্তার (৩৩), রূপঙ্কর সেন (২২), রত্মা দাশ (২৮), খালেদা (২৬), সুমি (৩০), শাহিন আক্তার (২৫)।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পটিয়াগামী একটি মিনি ট্রাকের সঙ্গে পোশাক শ্রমিকদের বহনকারী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ট্রাকে থাকা বিজলী,  রাসেল এবং লেগুনায় থাকা অপর যাত্রীরা আহত হন।

“বিজলী ও রাসেল বাসার মালামাল নিয়ে ট্রাকে করে পটিয়ার দিকে যাচ্ছিলেন। আর লেগুনাটি উপজেলার কেলিশহর ও হাইদগাঁও থেকে লোকজন নিয়ে কাগজিপাড়ায় সান ফ্যাশন গার্মেন্টে যাচ্ছিল।”

আহতদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে থাকা সবাই শঙ্কামুক্ত বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান।