চট্টগ্রামে দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের লালখান বাজার মোড়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার রাত ৮টার দিকে লালখান বাজার মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় টিপু সুলতান (২৩) নামের ওই যুবকের মৃত্যু হয়।
টিপু নগরীর বহদ্দারহাট এলাকার খাঁজা রোড বাদামতলের মো. রফিকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, লালখান বাজার মোড়ে মোটর সাইকেলেক ধাক্কা দিলে টিপু গুরুতর আহত হয়।
হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
