২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মারা গেছেন এক স্কুলশিক্ষক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2019, 09:49 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

শনিবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম হাইদগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।

মৃত রেজাউল করিম রিজু (৪৪) উপজেলার ছনহরা এলাকার ডাউডডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন।

তার ছোটভাই সফিউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল করিম নিজ বাড়ির গাছের ডাল কাটার জন্য উঠেছিলেন। একপর্যায়ে তিনি গাছ থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানেই তার মৃত্যু হয়।

রেজাউর করিম রিজু চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি কৃষক সমিতিতে যুক্ত ছিলেন।