খুলশীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার জালালাবাদে পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে জালালাবাদ এলাকার মোতালেবের দোকানের সামনে হেঁটে যাওয়ার সময় ওই বৃদ্ধ ও এক কিশোরীকে পেছন দিক থেকে পিকআপটি ধাক্কা দেয় বলে পুলিশ জানিয়েছে।
দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. মালেক নামে বৃদ্ধ ব্যক্তিটিকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
তিনি জানান, আহত তানিয়া আক্তার (১৫) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন।
নিহত মালেক (৬০) কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
