অস্ত্র-গুলিসহ ডাকাতির আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ এক ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে খুলশী থানার নিলাচল হাউজিং সোসাইটি থেকে গ্রেপ্তার আবুল বশরের (৪৫) বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা আছে বলে জানান খুলশী থানার ওসি প্রণব চৌধুরী।
তার বাসা খুলশীর কাঁঠালবাগান এলাকায়।
ওসি প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বশর এলাকায় ‘ডাকাত বশর’ নামে পরিচিত। দুই দশকেরও বেশি সময় ধরে বশর ডাকাতি করে আসছে।
“তাকে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম।”
ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিলাচল হাউজিং সোসাইটি জামে মসজিদের পাশে রাস্তা থেকে বশরকে একটি দেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
