২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচলাইশে ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 09:17 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মঙ্গলবার বিকাল ৪টার দিকে কসমোপলিটন আবাসিক এলাকার চশমা হিল ২ নম্বর গলিতে ডা. সাদেকের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার এসআই জসিম উদ্দিন।

নিহত দুজন হলেন- মোহাম্মদ মানিক (৫০) ও মোহাম্মদ বাবুল (২০)। মানিকের বাড়ি লক্ষ্মীপুরে এবং বাবুলের বাড়ি ভোলার চরফ্যাশনে।

দুইজনই পেশায় রাজমিস্ত্রি বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

আহত মোহাম্মদ ইব্রাহীমকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইব্রাহীম ওই রাজমিস্ত্রিদের ঠিকাদার বলে জানা গেছে।

এসআই জসিম বলেন, “ভবনটির সপ্তম তলায় কাজ করার সময় পাটাতন ভেঙে তিনজনই নিচে পড়ে গুরুতর আহত হন। এদের দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”